editor
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় প্রেমিকার কাছে রেখে আসা মোবাইল ফোন আনতে গিয়ে স্বজনদের মারধরে প্রাণ হারিয়েছেন হৃদয় হোসেন (১৮) নামে এক যুবক।
গতকাল রোববার দুপুর ২টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর মতি মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের দিনমজুর আব্দুল হালিমের ছেলে। তিনি সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাঁড়া গোপালপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ে খাদিজা খাতুনের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। সেই সুবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হৃদয় খাদিজার বাড়িতে যান। এসময় বাড়ির লোকজন টের পেলে সে পালিয়ে যান। যাওয়ার সময় তার মোবাইল ফোনটি প্রেমিকার কাছে রয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোবাইলটি নিতে ফের প্রেমিকার বাড়িতে গেলে খাদিজার ভাই আনিছ ও খালাতো ভাই সজিব তাকে মারধর করেন। একপর্যায়ে হৃদয় জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আনিছ ও সজিব। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মমতাজ পারভীন বাংলানিউজকে জানান, দুপুরে দুই যুবক অচেতন অবস্থায় হৃদয়কে হাসপাতালে নিয়ে আসে। হৃদয় তাদের বাড়িতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে তারা জানায়। জরুরিভিত্তিতে ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর ওই দুই যুবক পালিয়ে যায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
হৃদয়ের বাবা আব্দুল হালিম বলেন, দুপুর একটার সময় আমার ছেলের মোবাইলে ফোনে কল করলে অন্য একজন ফোনটা রিসিভ করে। সে সময় ছেলের চিৎকার শুনেছি, তারপর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দীন বলেন, খবর পেয়ে ঈশ্বরদী হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
7 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
8 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
3 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
7 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)