editor
প্রকাশিত: 11:34 PM, November 26, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে গরু ও হাস চুরির অপরাধে কারাগারে গেলেন যুবলীগ নেতা। জানা যায় ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ২০ টাকার গরু ও হাস হারিয়ে ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযােগ দিয়েছিলেন ভুক্তভােগী এবং এরিধারাবাহিকতায় আটক হয়েছেন মামলার দ্বিতীয় আসামী ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আলমগীর জামান বুলবুল । মামলার অভিযােগ সুত্রে জানা যায়, উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আওতাধীন বাদেদেউলী গ্রামের প্রবাসী আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের পিতা হাজী সােহাগ মিয়া গত একবছর আগে একই গ্রামের মৃত নােয়াব আলীর ছেলে আব্দুল্লাহ এবং একই গ্রামের মৃত আব্দুল নুর এর ছেলে আলমগীর জামান বুলবুল এর কাছে ৫ টি গরু ও ২ শত হাস বর্গা হিসেবে দেন যার ক্রয় মুল্য ২,৬০৮২০ //- টাকা প্রায়। তিনি অভিযােগে বলেন আমি তাদেরকে বিশ্বাস করে এতাে টাকার গরু ও হাস দেবার পরে তারা কয়েকদিন আমার সাথে ভালাে ব্যাবহার করে কিন্তু কয়েকমাস যাবার পরে আমি অসুস্থ হয়াতে তাদের সাথে আর যােগাযােগ করতে পারিনি এর কিছুদিন পরে তাদেরকে গরু ও হাসের বিষয়ে জানতে চাইলে তারা নানা টালবাহানা ও অজুহাত দেখাতে থাকে এমন্তাবস্থায় আব্দুল্লা ও আলমগীর জামান বুলবুল পরস্পর যােগশাজসে আমার বিশ্বাস ভঙ্গ করে প্রতারণামুলক ভাবে আমাকে না জানিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ৪ টি গরু ও ২ শত হাস বিক্রি করে দেয় । তিনি অভিযােগে বলেন পরবর্তীতে আমি গরু ও হাস দেখতে চাইলে তারা বিক্রয়ের কথা স্বীকার করে এবং আমাকে বিক্রয়ের টাকা দিয়ে দেবে এবং সাক্ষীদের মাধ্যমে আমাকে ৭৫ হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে , এতে আমি উক্ত টাকা গ্রহণ করে আইনের দারস্থ হলাম । এ বিষয়ে মামলার (তদন্ত) কর্মকর্তা লিটন রায় জানান আব্দুল্লা এবং আলমগীর জামান বুলবুল এর প্রতারণার স্বীকার হয়ে হাজী সােহাগ মিয়া গত ২৩ নভেম্বর ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করেছেন এবং আজ বৃহস্পতিবার মামলার দ্বিতীয় আসামী আলমগীর জামান বুলবুল আদালতে জামিন আবেদন করতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে ।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর