admin
প্রকাশিত: 8:18 PM, November 19, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে ফেরিঘাট-মাইজগাঁও-পালবাড়ি সড়কের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে মাইজগাঁও পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছে, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক।
এর আগে, যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়ায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে কৃতজ্ঞতা জানিয়ে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ফেরিঘাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাইজগাঁও বাজারে সভাস্থলে এসে সমাপ্ত হয়।
উল্লেখ্য, ৪৬ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ-ফেরিঘাট-পালবাড়ি সড়ক সংস্কারের কাজ একনেকে অনুমোদন দেওয়া হয়। পরে গত বছরের (২৭ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে সড়কের সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে সড়কটি ১২ ফুট চওড়া থেকে বর্ধিত হয়ে ১৮ ফুট চওড়া করে আরসিসি ঢালাই করা হয়।
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।