editor
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
অনলাইন ডেস্ক ::
বাংলাদেশের তিনটি কোম্পানিকে এশিয়ার সেরা ২০০ ‘আন্ডার এ বিলিয়ন’ তালিকায় যুক্ত করেছে মার্কিন ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেসব কোম্পানির বিক্রি এক বিলিয়ন ডলারের নিচে তাদের মধ্যে এই তালিকা করা হয়। ফোর্বস জানিয়েছে, স্থান পাওয়া কোম্পানিগুলো কর্পোরেট পারফর্মেন্সে ব্যাতিক্রমি রেকর্ড করেছে। কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে বিক্রি ও মুনাফা বৃদ্ধি, ঋণের হার নিয়ন্ত্রণ এবং বলিষ্ঠ পরিচালনায় বেশি স্কোর করেছে।
বাংলাদেশের যে তিনটি কোম্পানি এ তালিকায় যুক্ত হয়েছে তারমধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বসের তালিকায় বলা হয়েছে, স্কয়ারের বর্তমান বাজারমূল্য ১,৭১৬ মিলিয়ন ডলার। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৮ সালে। কোম্পানিটির বিক্রি দেখানো হয়েছে ৫১২ মিলিয়ন ডলার এবং নিট আয় দেখানো হয়েছে ১৫০ মিলিয়ন ডলার।
ফোর্বস জানিয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অধীনে বর্তমানে কাজ করছেন ৯ হাজার ২৩৪ কর্মী। তালিকায় যুক্ত হয়েছে আরেক বাংলাদেশি কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস যার বাজারমূল্য বলা হয়েছে ১,০৭১ মিলিয়ন ডলার। কোম্পানিটির বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ২৭১ মিলিয়ন ডলার ও ৪৫ মিলিয়ন ডলার। রেনেটা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বর্তমানে এতে ৭ হাজার ৩২৪ জন কর্মী কাজ করছেন। তালিকায় সর্বশেষ বাংলাদেশি কোম্পানি হিসেবে জায়গা পেয়েছে পাদুকা কোম্পানি ফরচুন সুজ। কোম্পানিটি তুলনামূলকভাবে নতুন হলেও এটি ভাল ব্যবসা করছে বলে জানিয়েছে ফোর্বস। ২০১০ সালে এর যাত্রা শুরু হয়। এরইমধ্যে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে। এর বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ১৮ মিলিয়ন ডলার ও ৩ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ১ হাজার ৭২৩ জন।
S/H- (Sultana -3)
7 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
1 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
5 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 মঙ্গলবার
5 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
4 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
7 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
7 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
7 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে