editor
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ফ্রান্স বিষয়ে সাংবাদিকদের বলেন, যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো নিন্দনীয়। আমরা এর নিন্দা জানাই। ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না। আমরা ধিক্কার জানাই। তবে আমরা একইসঙ্গে মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনও ধরনের উক্তি বাক স্বাধীনতার নামে বলার ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। সেটিও আমরা স্মরণ করিয়ে দিতে চাই।
আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন। ফ্রান্সে বাংলাদেশিদের প্রবেশ না করার দাবির বিষয়ে তিনি বলেন, ডানপন্থি একজন সংসদ সদস্য বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাম তাদের যে জনগণ তাদের কথা মাথায় রেখে বলেছেন।
তিনি বলেন, এগুলো আমরা ভালো কোনও কিছু বলবো না। তবে একইসঙ্গে দেখেছি যে ধর্মীয় অনুভূতির কারণে এখানে অনেকে প্রতিবাদ করেছে এবং সেখানে ফ্রান্সের বয়কটের বিষয়টি এসেছে। সুতরাং আমরা সবাইকে বলবো ধৈর্য ধরার জন্য, সংযত হওয়ার জন্য। ধর্মীয় বিষয়গুলোকে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে গুলিয়ে না ফেলা হয়। এই বিষয়ে সংযত হওয়ার অনুরোধ করবো।
উল্লেখ্য, ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘মৌলবাদী ইসলামের’ বিপরীতে তার দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন। এ নিয়ে বাংলাদেশসহ মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
6 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
1 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
2 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
8 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন