editor

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

ফ্রান্স দূতাবাস ঘেরাও করে জ্বালিয়ে দেওয়ার হুমকি জমিয়তের

ফ্রান্স দূতাবাস ঘেরাও করে জ্বালিয়ে দেওয়ার হুমকি জমিয়তের

1

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। গতকাল মঙ্গলবার বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, রাসুল (স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা নবীজি স. কে জীবনের, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি। কাফির, মুশরিক, জারজ সন্তানেরা রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমাণে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাঙ্গচিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।
বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যে ইসলামবিরোধী কার্জকলাপ চালিয়ে যাচ্ছেন তার পরিণাম শুভ হবে না। খুব শীঘ্রই ফ্রান্সের মাটিতে আসমানী গজব নাজিল হবে- ইনশাআল্লাহ। বক্তারা সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফ্রান্সের পণ্য বয়কট করার অনুরোধ জানান। সরকারিভাবেও বয়কটের ঘোষণা এবং রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষনার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ না জানালে ফ্রান্স দূতাবাস ঘেঁরাও ও জ্বালিয়ে দেওয়া হুমকি দেন জমিয়ত নেতারা।
মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সিনিয় সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, শায়খুল হাদীস শাহ আশরাফ আলী মিয়াজানী, জেলা জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কোতোয়ালী থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির বাবর, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা ছদরুল আমিন, মাওলানা কবির আহমদ, মাওলানা মুফতি আব্দুল মোমিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা বাহা উদ্দিন বাহার, সৈয়দ উবায়দুর রহমান, আতিকুর রহমান নগরী, কায়ছান মাহমুদ আকবরী, হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

3 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

5 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

4 জকিগঞ্জ প্রতিনিধিঃ 3 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

7 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

5 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

2 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
2