editor
প্রকাশিত: 12:14 PM, September 26, 2020
করোনাভাইরাস মহামারী ঠেকাতে রোলা গাঁরোতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার দর্শকের অনুমতি দিয়েছে ফরাসি সরকার। চার মাসের বিরতির পর আগামীকাল রবিবার থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যাম। আয়োজকরা আশা করেছিলেন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রতিদিন অন্তত হাজার পাঁচেক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হতে পারবে। ইতোমধ্যেই এই সংখ্যা ২০ হাজার এবং পরে সাড়ে এগার হাজার থেকে কমিয়ে আনা হয়েছিল।
ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স জানিয়েছেন, দেশজুড়ে নতুন করে করোনার দ্বিতীয় ধাপ দেখা দেয়ায় যে সমস্ত এলাকাকে রেড জোনের আওতায় এনে স্বাস্থ্যবিধি কঠোর করা হয়েছে সেই একই বিধিনিষেধ রোলা গাঁরোর জন্যও প্রযোজ্য হবে। তিনি বলেন, ‘অন্যান্য জায়গার মতই রোলা গাঁরোতেও একই আইন আমরা অনুসরণ করবো। এ কারণেই ৫ হাজার থেকে কমিয়ে এই সংখ্যা এক হাজার করা হয়েছে। এই সংখ্যার মধ্যে টুর্নামেন্ট অফিসিয়াল, গণমাধ্যম, খেলোয়াড় ও স্টাফরা অন্তর্ভূক্ত নয়।’
এর আগে বৃহস্পতিবার ফ্রেঞ্চ ওপেন প্রধান গাই ফরগেট বলেছেন, তিনি ৫ হাজার দর্শকের উপস্থিতির বিষয়টি নিশ্চিতের ব্যাপারে আশাবাদী। এই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজক কমিটি দিনরাত পরিশ্রম করেছে। এ সম্পর্কে ফরগেট বলেন, ‘১২ হেক্টর এরিয়ার জন্য ৫ হাজার দর্শকের উপস্থিতি খুবই সীমিত। আমরা ১৫টি ফুটবল মাঠের সমান একটি মাঠে টুর্নামেন্টটি আয়োজন করে থাকি। সবাই এখানে মাস্ক পড়ে উপস্থিত হবে, এদের মধ্যে বল বয়, বল গার্ল এমনকি চেয়ার আম্পয়াররাও রয়েছেন।’
গত বছর যেখানে ৫ লাখ ২০ হাজার দর্শক রোলা গাঁরোতে উপস্থিত হয়েছিলেন, সেখানে এক হাজার মানুষ ৩ শতাংশেরও কম। এ কারণে আর্থিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন আয়োজকরা। ২০১৯ সালে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের প্রায় ৮০ শতাংশ আয় হয়েছিল এই টুর্নামেন্ট থেকে। সর্বমোট ৩২৫ মিলিয়নের মধ্যে শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেন থেকে তাদের আয় হয়েছিল ২৫৫.৪ মিলিয়ন ইউরো। টুর্নামেন্টে রাজস্বের ২০ শতাংশই এসেছিলে টিকিট বিক্রির অর্থ থেকে।
1 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
6 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
3 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
1 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
2 স্টাফ রিপোর্টার: 4 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।