editor
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৯ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শোসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে ২৬ নম্বর আসামি করা হয় এবং বঙ্গবন্ধুর সঙ্গে একসঙ্গে কারাবাস করার ঐতিহাসিক ঘটনাগুলো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ এক প্রবীণ জননেতাকে হারাল, আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
7 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
5 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
6 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
7 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
8 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ