editor
প্রকাশিত: 4:16 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা পরিষদ ও স্বাচিপের উদ্যোগে দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন- জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মো. নূরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, জেলা পরিষদ সদস্য নূরুল আমিন ওসমান প্রমুখ। মানববন্ধনে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। এখনও আমরা তাদের বিষদাঁত ভেঙে দিতে পারিনি। জাতির জনকের ভাস্কর্য ভাঙা মানে দেশের স্বাধীনতার ওপর আঘাত করা। সবাইকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মো. নূরুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী চক্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। হবিগঞ্জে কোনো ভাস্কর্য বা ম্যুরালে যেন তারা আঘাত না করতে পারে। ভাস্কর্যে আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা মানে দেশের স্বাধীনতায় আঘাত করা।তাই এসব কুচক্রী মহল সম্পর্কে সচেতন থাকতে হবে। ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
S/H-(Ripa-5)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ