editor
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেয়ে ভালো ভাষণ বিশ্বের কোন নেতাই দিতে পারেননি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব দরবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণে মর্যাদায় স্থান করে নিয়েছে। এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। সেই ৭ মার্চের ভাষণকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
আজ বুধবার রাতে জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে তিনি বলেন, বিশ্বের অনেক নেতা ও রাষ্ট্রপ্রধান ভালো ভাষণ দিয়েছেন। কিন্তু তাদের সকলের ভাষণ ছিলো লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত। ভাষণ শুনে মনে হয়েছে, টেপরেকর্ডার বাজানো হচ্ছে। অত্যন্ত সাবলিল ভাষায় দৃঢতার সঙ্গে ওই অলিখিত ভাষণ তিনি দিয়েছিলেন। তিনি আরো বলেন, ৫০ বছর আগের ওই ভাষণের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। এখনো সেই ভাষণ বাজালেই হাজারো বাঙ্গালী জড়ো হয়। ১৯ মিনিটের ভাষণ নিয়ে অনেক গবেষণাও হয়েছে। এই ভাষণটি নতুন প্রজন্মকে জানাতে হবে।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম চলাকালে সুভাস বসু বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও- আমি তোমাদের স্বাধীনতা দিবো’। আর বঙ্গবন্ধু তাঁর ভাষণে বলেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, তখন আরো দেবো- তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ’। এটাই বঙ্গবন্ধু, বাঙ্গালীর মুক্তির জন্য তিনি সব সময় জীবন দিতে প্রস্তুত ছিলেন। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছেন। তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই ঋণ শোধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জাতির পিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সম্পৃক্ত তাই আমাকে গভীরভাব ভাবায়। এ নিরন্তন সম্পৃক্তের উষ্মভালবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকে অর্থবহ করে তোলে।’ তিনি আরো বলেন, জাতির পিতা একজন মহামানব। তিনি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের শোষিত নির্যাতিত মানুষের মহান নেতা। এমন মানবতাবাদী দেশপ্রেমী নেতা কালেভদ্রে জন্মগ্রহণ করেন। তারই নেতৃত্বের বিশালত্বের বর্ণনা দিতে গিয়ে ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি’। ক্যাস্ত্রো বলেছিলেন ৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, এটি একটি অনন্য রনকৌশল দলিল। নেলসেন ম্যান্ডেলা বলেছেন, ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল। তাইতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব দরবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণে মর্যাদায় স্থান করে নিয়েছে। এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। এই ভাষণ অমর অক্ষয়, অবিনাশি মুক্তির বাণি। যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন ৭ মার্চের ভাষণ চিরঞ্জব হয়ে থাকবে।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সমস্ত জীবন মানুষের অধিকার আদায়ে উৎসর্গ করেছেন। জীবনের সোনালী সময় কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু একটি স্বচ্ছ সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা চেয়েছিলেন ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে বলেছিলেন দেশকে রক্ষা কর, দেশকে বাঁচাও, মানুষকে বাঁচাও, মানুষের দুঃখ দূর কর, আর দুর্নীতিবাজ ঘুষখোর চোরাকারবারীদের উৎখাত কর।
তিনি আরো বলেন, বেদনার সাথে বলতে হয় যে মহান নেতা এদেশের মানুষের অধিকার আদায়ে জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন, বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, সেই অবিসংবাদিত নেতাকে এদেশের কিছু বিশ্বাসঘাতক হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছে জাতিসত্ত্বাকে। আর সেই পাপিষ্ট বিশ্বাস ঘাতকদের পাপের ফল ভোগ করেছে, বাঙালি জাতি দীর্ঘ ২১ বছর। জাতির পিতা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাকে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।