editor

প্রকাশিত: 10:09 AM, October 26, 2020

বদিউজ্জামান বড় লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বদিউজ্জামান বড় লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

3

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বদিউজ্জামান বড় লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে বড় ছেলে মরহুম মেজর রওনক আকতারের পাশে সমাহিত করা হয়। তিনি একাধারে সাবেক ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও একজন লেখক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।
বদিউজ্জামান বড় লস্কর ১৯৪০ সালে পহেলা আগস্ট জন্মগ্রহন করেন। সিলেট নগরীর সুরমা নদীর তীর ঘেঁষে লস্কর বাড়ি খ্যাত শুভেচ্ছা-১২৮ নং বাসার সিলেট সরকারি পাইলট স্কুলের শিক্ষক ওয়াছির আলী বড়লস্কর ও তাজ বানু বড় লস্কর এর দ্বিতীয় ছেলে তিনি। ৪ ভাই ও ৫ বোনের সাথে শৈশবকালে বেড়ে উঠেন এই নিলয়ে।
সিলেট সরকারি পাইলট স্কুল থেকে মাধ্যমিক, এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করেন। এরপর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ (ইতিহাস) ও এলএলবি ডিগ্রি লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়ায় চলাকালীন সময়ে জড়িয়ে পড়েন ছাত্ররাজনীতিতে, যোগ দেন ছাত্র ইউনিয়নে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী বদিউজ্জামান বড় লস্কর উত্তাল রাজনীতির ময়দানে সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার কারনে কারাবরন করেন। তাঁর সাথে এসময় কারাগারে যারা ছিলেন তারা হলেন কাজী জাফর আহমদ, আব্দুর রাজ্জাক, রাশেদ খাঁন মেনন, আসমত আলী, হায়দার আকবর রনো, এস এম রেজা, আল মুজাহিদী প্রমুখ। এরই মধ্যে ১৯৬৭ সালে রমজান মাসে স্কুল শিক্ষক পিতা ওয়াছির আলী বড় লস্কর ইন্তেকাল করেন।
রাজনীতির মাঠে সক্রিয় থেকে ১৯৭১ সালে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। অস্থায়ী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক গুরু দায়িত্ব পালন করেন, তাজ উদ্দিন সাথেও খুবই ভালো সম্পর্ক ছিল। দেশ স্বাধীনের পরে যোগ দেন সরকারের প্রশাসনে, বিভিন্ন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করে ১৯৯৯ সালে অবসর গ্রহন করেন। ১৯৯১ সালে রমজান মাসে উনার মমতাময়ী মা ইন্তেকাল করেন।

8

বদিউজ্জামান বড় লস্কর খুলনার মেয়ে আখতারুন্নেছাকে বিয়ে করেন, তাঁদের ঘর আলোকিত করে আসেন তিন ছেলে ও এক মেয়ে। আখতারুননেছা কর্মময় জীবনে বিএফ শাহীন স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন।
বড় ছেলে রওনক আকতার বুয়েট থেকে মেকানিক্যালে অনার্স সম্পন্ন করে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে, সেখানে কমিশন লাভ করে মেজর হিসেবে পদোন্নতি পান। ২০০৩ সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সিয়েরালিওন ও লাইবেরিয়ায় দায়িত্ব পালনের সময় এক মর্মান্তিক বিমান দূর্ঘটনায় শহীদ হন। এ সময় তাঁর সাথে আরো ১৪ জন দেশপ্রেমিক অফিসার শহীদ হন। তাঁদের বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয় ।
২য় ছেলে রায়হান আকতার ডেপুটি সেক্রেটারি ৩য় ছেলে রাজিব আক্তার কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকাতে বসবাস করছেন। একমাত্র মেয়ে রিফাত আক্তার ব্যাংকে জব করছেন ও তাঁর স্বামী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির দায়িত্বে আছেন।
বদিউজ্জামান বড় লস্করের ভাই ও বোনেরা ছিলেন স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল। বড় ভাই ওমর ফারুক বড় লস্কর সরকারের ডাক বিভাগে দীর্ঘ চাকুরী করে অবসর গ্রহন করেছেন। ৩য় ভাই বদরুল আক্তার সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন। ৪র্থ ভাই খয়রুজ্জামান বড় লস্কর (পাবেল স্যার) নগরীর দি এইডেড হাইস্কুলের শিক্ষক ছিলেন। ১ম বোন সালেহা বড় লস্কর ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি একজন ভালো লেখিকা হিসেবে সুপরিচিত। ২য় বোন সুরাইয়া বড় লস্কর ইডেন কলেজের শিক্ষিকা ছিলেন। ৩য় বোন আমেনা বড় লস্কর কিশোরী মোহন হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। ৪র্থ বোন বাবলী ইসলাম অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।
বদিউজ্জামান বড় লস্কর লেখক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর লেখা বইগুলো হল- আলেকজান্ডার বিষয়ক জটিলতা ও অন্যান্য, টমাস আলবা এডিসন, মজলুম একনেতা মজলুম এক জননেতা ও সমসাময়িকরা, বিশ্বমানবের মুক্তি সনদ, উম্মার অবস্থানের দর্পন আল্লাহর ঘর, কালবেলার বীর পুরুষ, মহাপুরুষ ও কাপুরুষ, পীর কল্লা কাটুইন্না ও অন্যান্য, সহজ দ্বীন পরিচিতি, কত রং জানরে যাদু, বাহাদুরের ডিগবাজি , পড়হপবঢ়ঃ ড়ভ মড়ফ, আফ্রোদিতি, বিশ্বমানবের মুক্তি সনদ (তৃতীয় খন্ড), সপ্রসারিত চিকিৎসা বিঙ্গান, লালুদের সৌখিন অপেরা, প্রভাতী পাঠ্যভ্যাসে পূন্যময় বানী নিচয়, রংধনু, বিরুপাক্ষের সোনার কেল্লা, অনিকেতের বায়স্কোপ, আল-কুরআনের সহজ ব্যাখ্যা, দিয়াবল অমনিবাস, দ্বীনের প্রাথমিক ও মৌলিক বিষয় ভিত্তিক আলাপচারিতা- একটি নকশা, আধ্যাত্মিকতা,অধিকারসাম্য ও প্রাসঙ্গিক ভাবনা, আশেকানে অনুসরণীয় আত্মতাত্ত্বিক বিধান, বিশ্বমানবের মুক্তি সনদ (প্রথম খন্ড), সার্চ ফর পিচ, নামাযের আদব, দিওয়ান ই বড়লস্কর, মন্ত্রী আসবেন সহ অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
6