editor
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসোসিয়েশনের সহ-সভাপতি এমদাদুল হক মিলনের শিক্ষা প্রতিষ্ঠান ‘স্টুডেন্টস হোম স্কুল এন্ড কলেজ’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক এবং প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদ পুনর্মিলনীর পাশাপাশি এ দিন এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো-কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে একটি বিশাল ‘আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজন করার সর্বসম্মত ঘোষণা দেওয়া হয়। সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’ এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দেড় লক্ষ টাকার একটি বিশাল বাজেট প্রণয়ন করা হয়। এই অনুষ্ঠানটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুষ্ঠানে এসোসিয়েশনের বিভিন্ন স্কুলগুলোর পরিচালক, প্রিন্সিপাল ও প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন, বোরহান উদ্দিন, মোহাম্মদ মাসুক মিয়া, আকরামুল ইসলাম, মিজানুর রহমান, এমদাদুল হক মিলন, লুৎফুর রহমান, শরিফুজ্জামান চৌধুরী, মাহতাবুর রহমান চৌধুরী, আনহার মিয়া, এস এম আল আমিন, বাবুল মিয়া, সালমা বেগম, হাসিবুল হাসান শান্ত, সিরাজুল ইসলাম সুয়েব, নজমুল ইসলাম, আলী হোসেন, সুয়েব আহমেদ, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহজাহান মিয়া, জাকির হোসাইন, তাহির আব্দুল্লাহ, তৌফিক আহমদ, মো: আব্দুর রহমান, কপির উদ্দিন, ইয়াকুব আলী, পেস্টোর ওয়াটসন বিধান, সাজিদুর রহমান মুরাদ, রেনা বেগম, লুৎফা জাকিয়া, সুজিয়া বেগম, পুষ্পা মনি, হালিমা বেগম, বেলাল আহমেদ, জামাল হোসেন, মাসুম আহমদ, সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন, বিধান কুমার প্রমুখ।
8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
4 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট