editor
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ‘সাবাশ মিঠু’ দিয়ে বলিউডের সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। এবার এই নির্মাতা পা রাখলেন হলিউডে। নির্মাণ করছেন ইংরেজি ভাষার সিনেমার ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।
শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল সৃজিতের গল্পের মুখ্যচরিত্রে। সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে শাহনা আলমের ইনভিজিবল থ্রেড। সোমবার (২৭ অক্টোবর) লন্ডন সিটির দ্য গিল্ড হলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
লন্ডনের গিল্ড হল থেকে ভারতীয় গণমাধ্যমে সৃজিত মুখার্জি জানান, শার্লক হোমসের কাছে তাকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন। সিনেমাটিতে কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হবেন অস্কার স্লেটার।
সিনেমার আরেক প্রযোজক শাহনাব আলম বলেন, আর্থার কোনান ডয়েল একজন কিংবদন্তি লেখক। সৃজিত যখন সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলাম সিনেমাটি করব। ডয়েলকে একেবারে নতুন করে আবিষ্কার করা হবে এই সিনেমায়। তাছাড়া এই সিনেমা দুই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে কাছাকাছি আনবে। ঠিক এ কারণেই ইন্দো-ব্রিটিশ সহ-প্রযোজনার কথা ভাবা হয়েছে।
সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা আসলেও, ঠিক কবে থেকে শুরু হচ্ছে শুটিং- তা এখন জানানো হয়নি। আর এতে কারা অভিনয় করবেন সেই বিষয়টিও রাখা হয়েছে আড়ালে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪
2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
1 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
6 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
8 শাল্লা প্রতিনিধি: 1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা