editor

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

বাংলাদেশ জাসদ সিলেট জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাসদ সিলেট জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সাথে ১০মার্চ সোমবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

2

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করনীয় নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও সিলেট জেলার সভাপতি জাকির আহমেদ। এতে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর কেন্দ্রীয় সদস্য চৌধুরী সাহেদ কামাল টিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, বাংলাদেশ শ্রমিক জোট নেতা প্রবীর চন্দ্র দে প্রমুখ।

8

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আজ আমরা এমন এক সময় মতবিনিময় সভা করছি যখন সারা দেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেছ। শিশু আছিয়া থেকে শুরু করে ষাটোর্ধ বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়। ঘরে-বাইরে, অনলাইনে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটেছে। অথচ সরকার তা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নানা ধরণের ‘মব’ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারকসহ বিভিন্ন স্থাপনায় হামলা করা হচ্ছে । স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই ব্যর্থতার দায় স্বীকার তো করছেন না, উপরন্তু বলছেন দেশ নাকি স্থিতিশীল আছে। জননিরাপত্তা দিতে ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ জরুরি। এদিকে দফায় দফায় বাড়ছে জিনিস পত্রের দাম। সিন্ডিকেট ব্যবসায়ীরা বহাল তবিয়তে আছে। এ সময় বিভিন্ন ধরণের সাম্প্রদায়িক শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। এ জন্য বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই জনগনকে পথ দেখাবে।”

বক্তারা মিথ্যা মামলায় আটক বাংলাদেশ জাসদ সিলেট জেলার সহ সভাপতি লালমোহন দে’র নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আরাবী’র রোগমুক্তি কামনা করেন।-বিজ্ঞপ্তি

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 8 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

5 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
3