admin
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চরমোনাই পীরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সকল প্রস্তুতি থাকা স্বত্ত্বেও প্রশাসনের নির্দেশে মাহফিল বাতিল করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দ মাহফিলের মাহফিলের তোরণ ও ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করে জড়িতদের শাস্তি দাবি করেন। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় কমিটির নেতারা।
এর আগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে করোনা সংক্রমণসহ নিরাপত্তাজনিত কারণে মাহফিল বাতিলের অনুরোধ জানানো হয়। এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু তাহের মো. আশরাফ উল্লাহ গণমাধ্যমে জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে মেট্রোপলিটন অর্ডিন্যান্স অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যানা গেছে, বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে তিনদিনব্যাপী ওই মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর চরমোনাই উপস্থিত থাকার কথা ছিল। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এর অনুমতিও দেওয়া হয়েছিল। কিন্তু গত রোববার দুপুরে চৌহাট্টা পয়েন্টে মাহফিল সফলের লক্ষ্যে বানানো তোরণ ভেঙে আগুন ধরিয়ে দেন এবং প্রচারের মাইক ভাংচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপরই এসএমপি’র পক্ষ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ আসে।
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
3 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
6 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি