editor
প্রকাশিত: 10:04 AM, September 30, 2020
অনালাইন ডেস্ক:-
ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার মামলায় অভিযুক্ত ৩২ জনকেই খালাস দিয়েছেন দেশটির আদালত। ষোড়শ শতকে নির্মিত ওই মসজিদটি ভেঙে ফেলার ওই ঘটনার ২৮ বছর পর আজ বুধবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌর আদালত এই রায় দেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
মামলায় অভিযুক্তদের মধ্যে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী, উমা ভারতী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ছিলেন। এই অভিযুক্তদের মধ্যে মুরলী মনোহর যোশী ও এল কে আদভানি আজ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের সকলের বিরুদ্ধে মসজিদটি ভেঙে ফেলার ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই এ ঘটনার তদন্ত করে। আদালত শুরুতে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে ১৭ জন ইতিমধ্যে মারা গেছেন।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে কট্টর হিন্দুত্ববাদী সমর্থকেরা। এর আগে এল কে আদভানির নেতৃত্বে রথযাত্রা হয় ভারতজুড়ে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ