editor
প্রকাশিত: 10:45 AM, September 22, 2020
অনলাইন ডেস্ক:-
উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে আরও এক মৌসুম চুক্তি আছে বার্সেলোনার। কিন্তু বার্সা কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় নেই সুয়ারেজ। তাকে তাই ক্লাব ছাড়তে বলা হয়েছিল। সেই শর্তে প্রথমে রাজী না হলেও পরে লুইস সুয়ারেজ বার্সার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
স্প্যানিশ রেডিও আরএসি-ওয়ান এমনটাই জানিয়েছে। সুয়ারেজের সঙ্গে চুক্তি বাতিল করলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১৪ মিলিয়ন ইউরো দেওয়ার কথা। কিন্তু সুয়ারেজ ওই পাওনাও ছেড়ে দিচ্ছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি।
দ্রুতই সুয়ারেজের সঙ্গে বার্সার চুক্তি বাতিলের বিষয়টি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে আরএসি-ওয়ান। চুক্তি বাতিল হলে সুয়ারেজ ফ্রি এজেন্ট হয়ে পড়বেন। তাকে তাই শুধু বেতন দিয়েই দলে নিতে পারবে আগ্রহী ক্লাব। সাবেক লিভারপুল স্ট্রাইকারের হাতে বেশি কিছু প্রস্তাবও আছে। তিনি এখন তার জন্য কোনটি সেরা সেটা বিবেচনা করে দেখছেন।
সুয়ারেজের জুভেন্টাসে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু ইতালির নাগরিকত্ব না থাকায় সেটা ভেস্তে গেছে। সুয়ারেজ ইতালির নাগরিকত্ব নেওয়ার অবশ্য চেষ্টাও করেছেন। তবে জুভেন্টাসে যাওয়া না হলেও তার জন্য খুলছে অন্য দোয়ার। অ্যাথলেটিকো মাদ্রিদে যেতে পারেন তিনি। আর ডিয়াগো সিমিওনের দলের স্ট্রাইকার আলভারো মোরাতা ধারের শর্তে যেতে পারেন জুভেন্টাসে।
জুভেন্টাস-অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়াও সুয়ারেজের হাতে ফ্রান্স ক্লাব মার্সেইয়ের প্রস্তাব আছে বলে খবর। এছাড়া তার সাবেক ক্লাব আয়াক্সও সুয়ারেজের প্রতি এর আগে আগ্রহ দেখিয়েছিল। পর্তুগাল থেকেও প্রস্তাব এসেছে বার্সার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সুয়ারেজের জন্য। চলতি মৌসুমের দলবদলের দরজা খোলা আছে এখনও দুই সপ্তাহ। সুয়ারেজকে এর মধ্যেই একটা সিদ্ধান্ত নিতে হবে।
3 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
6 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
6 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
3 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
5 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট)