editor
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আমি কৃতজ্ঞ, আমার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিপূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। যার ফলে প্রতিটি উপজেলার জনগণ সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবার আরো সুযোগ পাচ্ছে। আজ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ৭ তলা বিশিষ্ট উন্নিতকরণ কাজ শুরু হওয়ায় জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
এই উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান সামছুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী জাকির আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক, মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, তুহিন মনসুর, সাইস্তা মিয়া, আজমল বেগ, নয়ন তালুকদার, ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, আমির আলী, শুকুর আলী, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরুল হক প্রমুখ।
উল্লেখ্য, ১৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা ৭ তলা ভবনের ভিত্তিপ্রস্তর, ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে পুর্ব ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন, ৭১ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ তলা ভবনের লিফট, জেনারেটর সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন।
দুপুরে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের পিতা বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাফিজ রেনু মিয়ার কবর জেয়ারত করেন এবং মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন।
S/H- (Sultana-3)
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
3 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন