editor

প্রকাশিত: 12:28 PM, August 5, 2026

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

বিছনাকান্দি-হাদারপাড়ে ফের অভিযোগের তীর স্বপন-মান্নানের দিকে

বালু মহালের আড়ালে থামছে না বালু-পাথর লুট

8

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন নয়।

6

এ নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

7

বরং তাদের দাবি, আগের তুলনায় আরও বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত চক্র।স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাধিক ড্রেজার মেশিন ও শত শত ট্রলারের মাধ্যমে পিয়াইন নদীর তলদেশ কেটে পাথর ও বালু উত্তোলন চলছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকি। ইতোমধ্যে নদীতীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, মনরতল বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে দাবি তাদের।

অভিযোগ রয়েছে, ইজারাকৃত বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বিছনাকান্দি সীমান্ত এলাকা, মনরতল বাজারসংলগ্ন অংশ, বুগইলকান্দি, মনাইকান্দি, লংলাখাল, মুরামুরিখাল ও খুরি মৌজার বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ এসব এলাকার একটি বড় অংশ অতীতে পরিবেশগত ঝুঁকির কারণে বালুমহালের বাইরে রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

4

স্থানীয় সূত্রের অভিযোগ, হাদারপাড় বালুমহালের ইজারার আড়ালে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন এবং গোয়াইনঘাট উপজেলা তাঁতিদল নেতা আব্দুল মান্নানের নাম উঠে এসেছে।

এছাড়া কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে প্রভাবিত করার মাধ্যমেই অবৈধ উত্তোলন নির্বিঘ্নে চলছে। অভিযোগে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং সংশ্লিষ্ট বিটের কয়েকজন কর্মকর্তার নামও উল্লেখ করা হয়েছে।

1

স্থানীয়দের দাবি, গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ এবং বিভিন্ন মহলের প্রতিবাদের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান না থাকায় অবৈধ উত্তোলনকারীরা আরও সাহসী হয়ে উঠেছে। এতে বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং পিয়াইন নদীর পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট ইজারাদার পক্ষের দাবি, তারা শুধুমাত্র ইজারার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছেন এবং সীমানার বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।এদিকে পরিবেশবাদী, স্থানীয় সচেতন নাগরিক এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, ইজারার শর্ত লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পিয়াইন নদীর তীরবর্তী শত শত পরিবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি বিছনাকান্দির পরিবেশ ও পর্যটন সম্পদ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।আগে যদিও শাহ আলম স্বপন লিজের কথা অস্বীকার করলেও এই প্রতিবেদনে লিজের কথা শিকার করে বলেন, দয়া করে নিজে এসে দেখে যান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

8 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

8 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 2

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

2 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

2 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

2 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 7 স্থানীয় সচেতন মহল

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

1 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

3 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 2 একাধিক মামলার

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

7 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
8