editor
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
অনলাইন ডেস্ক
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে এ তথ্য জানিয়েছে।
শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া খলিফা সালমানের রুহের শান্তি কামনায় মঙ্গলবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত ১১ নভেম্বর মারা যান দীর্ঘদিন বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ খলিফা বিন সালমান। ১৯৭১ সালে বাহরাইন স্বাধীনতা লাভের পর থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।
7 * ভূমি দখল ও হুমকির অভিযোগে পুলিশ কমিশনার বরাবর আবেদন স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর টিলাগড় ও শাহপরান (রহ.) থানা
6 * পতিতালয়ে বিক্রির হুমকি, বিদ্যুৎ-পানিহীন মানবেতর জীবন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর হাউলী গ্রামে এক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি
3 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে