editor
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
মাশরাফি বিন মুর্তজা ফিটনেস নিয়ে কাজ শুরুর পর নেমে পড়েছেন মাঠের অনুশীলনেও। ১০ কেজি ওজন কমিয়ে অপেক্ষায় ছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পাওয়ার। সে অপেক্ষা ফুরাতে চলেছে সাবেক ওয়ানডে অধিনায়কের। মাশরাফিকে দলে পেতে আগ্রহী জেমকন খুলনা। এখন অপেক্ষা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতির। এমনটাই জানিয়েছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, ‘আমরা মাশরাফিকে দলে নেয়ার জন্য বিসিবির কাছে আবেদন করেছি। অনুমতি পেলে জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন মাশরাফি।’ কোন প্রক্রিয়ায় মাশরাফিকে দলে টানবে খুলনা সেটা এখনো নিশ্চিত হয়নি।
গত মার্চে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা মাশরাফি ছিলেন না বঙ্গবন্ধু কাপের প্লেয়ার ড্রাফটে।
তখন ইনজুরিতে ছিলেন ৩৭ বছর বয়সী এই পেসার। প্রতিটি দলে ১৬ জন করে ক্রিকেটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, স্কোয়াডের কেউ ইনজুরিতে পড়লেই কেবল ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিসিবি মাশরাফির জন্য একটা সুযোগ রাখে বঙ্গবন্ধু কাপে খেলার জন্য। আর সেটা হলো, কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে এবং মাশরাফি আগ্রহী হলেই কেবল বঙ্গবন্ধু কাপে খেলতে পারবেন মাশরাফি। খুলনা ছাড়া আর কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখালে পরের ম্যাচেই মাঠে দেখা যাবে দেশের সফল ওয়ানডে অধিনায়ককে। আগামীকাল শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা।
S/H – (Sultana -3)
2 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
7 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
5 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
1 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
7 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া