editor
প্রকাশিত: 1:58 PM, September 26, 2020
ডেস্ক রিপোর্ট:-
নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক স্কুলছাত্রী। অনশনরত স্কুলছাত্রী জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভেবড়া গ্রামের আব্দুল আলী শেখের মেয়ে। অপরদিকে প্রেমিক আব্দুল খালেক (২২) গণেশপুর ইউনিয়নের ভেবড়া (করিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
শনিবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই স্কুলছাত্রী। প্রেমিকের সাথে বিয়ে না হলে আত্মহত্যা করবে বলেও জানায় সে। ফলে দুশ্চিন্তায় পড়েছে উভয় পরিবার।
অনশনরত কিশোরী জানান, তাদের বাড়িতে কাজ করার সুবাদে গত কয়েকবছর যাবৎ একই গ্রামের প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল খালেকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওরা গরীব হওয়ায় প্রেমের সম্পর্ক বাবা এবং বড়ভাই মেনে নিতে চায় না। ওদের বাড়িতে এর আগেও একাধিকবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার পরে ওই ছেলের সাথে বিয়ে দিবে বলে মিথ্যে আশ্বাস দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই ছেলের সাথে আর বিয়ে না দেওয়ায় বাধ্য হয়ে তাদের বাড়িতে অবস্থান নেয়।
স্থানীয় প্রতিবেশী আব্দুল মান্নান, মোয়াজ্জেম, আকরাম ও সাইদুর রহমানসহ অনেকে জানান, এই তরুণীকে কেউ জোরপূর্বক আনেনি। ও নিজের ইচ্ছায় আব্দুল খালেকের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। ওদের প্রেমের সম্পর্ক আজ নতুন না। সবাই জানে ওদের প্রেমের সম্পর্ক। কিন্তু ওরা গরীব হওয়ায় ওদের সম্পর্কের বড় বাধা।
ছেলের মা ময়না বলেন, আমরা অনেক গরীব মানুষ। তবুও মেয়েটি আমার ছেলের জন্য পাগল। আর এজন্য মেয়েটি আমার ছেলের সাথে বিয়ে হওয়ার জন্য ওর নিজের ইচ্ছায় শুক্রবার ভোররাতে আমাদের বাড়িতে অবস্থান নেয়। বিয়ে না হলে ও আর আমাদের বাড়ি থেকে যাবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটির বড় ভাই আমার ছেলের সাথে প্রেমের সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না। বরং মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে।
মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, এতদসংক্রান্ত বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১