editor

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

8

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত রায়হান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালাতেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন তিনি। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে।

4

এদিকে, রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তাঁর সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যান। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌড়ে পালিয়ে যান।

5

কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রবাসীদের ধারণা, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছেন।

6

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।

5

ব্রাজিলে এক প্রবাসী কামরুল ইসলাম শনিবার রাতে মুঠোফোনে জানান, রায়হান খুব ভালো মানুষ ছিলেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে দেখা হতো। কয়েক বছর আগে তিনি ব্রাজিলে এসেছেন। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে উপার্জন করতেন। শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন তিনি। হঠাৎ শুনেছি তিনি দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন। তাঁরা সেখানকার একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখেছেন, দুর্বৃত্তরা তাঁকে গুলি করে দৌড়ে পালাচ্ছেন। তবে কী কারণে তারা তাঁকে হত্যা করলেন, তা ঠিক বলতে পারছেন না। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে তাঁরা শুনেছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

6 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

7 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

2 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

1 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
3