editor
প্রকাশিত: 2:03 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক
বড় জয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। লিওনেল মেসি ছাড়াই ডায়নামো কিয়েভকে মঙ্গলবার রাতে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দুই গোল আর এক এসিস্টে দলের জয়ে ভূমিকা রেখেছেন মার্টিন ব্রাথওয়েট।
ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিতের হাতছানি। প্রতিপক্ষ ডায়নামো কিয়েভকে পেয়ে খুশিই হবার কথা বার্সেলোনার। কিন্তু মেসি ও গ্রিজম্যান তো বটেই, দলের বড় বেশ কিছু তারকা ছাড়া প্রতিপক্ষের মাঠে নেমে, এটাও যে বেশ কঠিন ঠেকছিল কাতালান ক্লাবটার। মেসিবিহীন দলটা কেমন করেছে বোঝা গেল কিচ্ছুক্ষণ পর।
কিক অফের বাঁশি বাজতেই ধীর লয়ে খেলতে থাকে বার্সা। ৬ মিনিটে এগিয়ে যেতে পারতো কাতালানরা। কৌতিনিয়োর একক প্রচেস্টা ডি বক্সে প্রতিহত হয়।
৩৪ মিনিটে বার্সা ফরোয়ার্ড ট্রিনকাওকে ডি বক্সে ফাউল করে ডায়নামো কিয়েভ। পেনাল্টির জোড়ালো আবেদন নাকোচ করে দেয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ পেয়েছিল ইউক্রেনের ক্লাবটি। তবে বার্সা গোলরক্ষক টেরস্টেগেনের কল্যাণে তা আলোর মুখ দেখেনি। গোলশুন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। চাপে পড়ে মেসিবিহীন বার্সা।
২০০৯ থেকে যতবারই দেখা হয়েছে দু দলের, জয়ে পেয়েছে বার্সেলোনাই। আর কাতালানদের বিপক্ষে শেষবার জয়ের স্মৃতি হাতড়াতে গেলে কিয়েভকে যেতে হবে ১৯৯৭ সালে। পরিসংখ্যানের দাপট মাঠে ধরে রাখতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কৌতিনয়োরা। তাতেই ধীরে ধীরে পালটে যায় ম্যাচের চিত্র। ৫২ মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন বার্সা দেস্ট।
৫৭ মিনিটে লাইমলাইটে আসেন প্রথম গোলের কারিগর ব্রাথওয়েট। কর্নার থেকে পাওয়া বলে প্রতিপক্ষের কেউ বুঝে ওঠের আগেই নিঁখুত নিশানাবাজী করেন।
ডায়নামো কিয়েভের কপালে শনির দশা। দ্বিতীয় গোল হজমে রেশ না কাটতেই আবারো ভুল করে বসে। পেনাল্টি থেকে ব্যবধানটা ৩-০ করেন ওই ব্রাথোয়েট।
ম্যাচের অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজম্যান আরো এক গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে কাতালানরা। তাতে গ্রুপ পর্বের সবকটি ম্যাচে অপারজিত থেকেই নকআউট পর্বে উঠল রোনাল্ড ক্যোম্যান শিষ্যরা।
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার