editor

প্রকাশিত: 1:13 PM, August 25, 2026

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসেকিউটর (পিপি) ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ একটি টহল দল ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাকে সীমান্ত এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

আটকের পরপরই তাকে বিজিবি হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সিলেটের এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।

তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, মারধর ও গোলযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা