editor
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১১৫ জন মারা গেছেন।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৩ হাজার ৮৯০ জন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৯ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ লাখ ৭০ হাজার ১২৮। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮৯৪ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৪০৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ১২ জন, কর্ণাটকে ৬ হাজার ৬৮০ জন, দিল্লিতে ৪ হাজার ৬১৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৫৬০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। সোমবার (৭ সেপ্টেম্বর) রেকর্ড সর্বাধিক ৯০ হাজার ৮০২ জন শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
4 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
8 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
2 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
5 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি