editor

প্রকাশিত: 10:11 PM, November 2, 2020

ভারত আমাদের জন্য অনেক কিছু করেছে : অর্থমন্ত্রী

ভারত আমাদের জন্য অনেক কিছু করেছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে যাতে উভয় দেশই আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করে যাব যাতে ভারত ও বাংলাদেশ উভয়েই আরো এগিয়ে যেতে পারে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং তারা আমাদের জন্য অনেক কিছু করেছে।

অর্থমন্ত্রী আজ সোমবার ঢাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে ভার্চ্যুয়াল সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ভার্চ্যুয়ালি ব্রিফিং করছিলেন। ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারও বক্তব্য রাখেন।

বৈঠকের ফলাফল সম্পর্কে কামাল বলেন, এতে ভারত ও বাংলাদেশের অতীত ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয় এবং পরবর্তী সময়ে প্রতিবেশী বাংলাদেশকে ভারতের সহায়তাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়।

একে অপরকে সহায়তা করা মানে উভয় পক্ষকে সহায়তা করা উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও ভারত যদি একসাথে কাজ করতে পারে এবং আমরা আমাদের কর্মপদ্ধতির সমন্বয় করতে পারি, তবে আমরা আরো এগিয়ে যেতে পারবো।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের কোনো সমস্যা নেই। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। কামালের কথার প্রতিধ্বনি করে ভারতীয় হাইকমিশনার বলেন, একসাথে কাজ করার অর্থ এই নয় যে আমাদের সমস্যা আছে। তবে, আমরা ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগাতে চাই… অর্থনীতি, বাণিজ্য এবং অর্থব্যবস্থা খুব দ্রুত বদলে যাচ্ছে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোর আরো ঘনিষ্টভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে যাতে উভয় দেশই তার নিজস্ব স্বার্থকে সুরক্ষিত করতে পারে এবং বিকাশমান নতুন পরিবেশেও উভয়ের অর্থনীতির সুবিধার জন্য সহযোগিতা করতে পারে।

বিক্রম বলেন, বাংলাদেশ ও ভারতের প্রবৃদ্ধি প্রাক্কলন নিয়ে কোনো বিরোধ নেই। আমরা ভবিষ্যতের জন্য একত্রে অরো কাজ করতে চাই।

ভারতের তিনটি লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে এ ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে ভারতীয় এলওসি প্রকল্পগুলো নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, যে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারত-সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে একসাথে বসবেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন