editor

প্রকাশিত: 12:06 PM, August 9, 2026

ভারপ্রাপ্ত সভাপতির পদ ছাড়লেও আজীবন কর্মী হয়ে পাশে থাকার অঙ্গীকার কয়েস লোদীর

ভারপ্রাপ্ত সভাপতির পদ ছাড়লেও আজীবন কর্মী হয়ে পাশে থাকার অঙ্গীকার কয়েস লোদীর

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির পর দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

দায়িত্ব থেকে অব্যাহতির মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি দলের নেতাকর্মীদের পাশে আমৃত্যু থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কয়েস লোদী উল্লেখ করেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের ত্যাগ, ভালোবাসা, আস্থা ও নিরলস সহযোগিতা তাকে প্রতিটি পদক্ষেপে সাহস ও প্রেরণা জুগিয়েছে। নেতাকর্মীদের অকৃত্রিম সমর্থন ছাড়া এত দিন সততার সঙ্গে এই দায়িত্ব পালন করা সম্ভব হতো না বলে তিনি স্বীকার করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে মহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে কয়েস লোদী বলেন, এই দলের একজন সাধারণ কর্মী হতে পেরে তিনি গর্বিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি আমৃত্যু দলের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

পদকে সাময়িক আখ্যা দিয়ে সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতি বলেন, পদ পরিবর্তন হতে পারে এবং পদ সাময়িক; কিন্তু দলের প্রতি আমার অঙ্গীকার, দায়িত্ববোধ এবং নেতাকর্মীদের প্রতি ভালোবাসা কখনো পরিবর্তন হবে না। অতীতে যেভাবে দলের জন্য ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তেমনি যেকোনো প্রয়োজনে এবং রাজপথের যেকোনো রাজনৈতিক সংকটে নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি দলীয় এক সিদ্ধান্তের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে রেজাউল হাসান কয়েস লোদীকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তিনি সরকারি সংস্থা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,