editor

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

ভাস্কর্য নিয়ে আমরা সরাসরি কোনো সংঘাতে যাব না

ভাস্কর্য নিয়ে আমরা সরাসরি কোনো সংঘাতে যাব না

7

অনলাইন ডেস্ক

ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সরকারের আছি, সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। প্রধানমন্ত্রী বিষয়টি হ্যান্ডেল করছেন। যেভাবে তিনি করোনা মোকাবেলা করছেন, সাহসিকতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি এখানে এসেছেন। কাজেই তিনি জানেন, কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে।

2

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সরাসরি কোনো সংঘাতে যাব না। আমরা যুক্তি-তর্ক দিয়ে বলব মূর্তি আর ভাস্কর্য এক নয়। আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন তারা কি জানেন না সৌদি আরবসহ মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য আছে। সেখানে ভাস্কর্য যদি ইসলামবিরোধী না হয়, তবে বাংলাদেশে কেন- এটা অযৌক্তিক?

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

8

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের জাতীয় নেতা, গণতন্ত্রের মানসপুত্র, বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। পাকিস্তানি ঔপনিবেশিক আমলে গণতন্ত্রের জন্য তিনি বারবার লড়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশত্যাগ পর্যন্ত করেছেন। তিনি বারবার বলতেন, গণতন্ত্রই আমার জীবনের মূলমন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই শেষ কথা- তিনি সেটা বলতেন।

বাংলাদেশে গণতন্ত্র বিকাশের প্রসঙ্গে তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকে আমরা এ অবস্থায় এসেছি। বাংলাদেশ স্বাধীন হলেও ’৭৫ পরবর্তীকালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যকাণ্ডের পর ২১ বছর গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বদেশে ফিরে এসে তার প্রথম কাজই ছিল গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করা। এজন্য তিনি লড়াই-সংগ্রাম করেছেন, সারা দেশ চষে বেড়িয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। এখন গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এদিনে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। গণতন্ত্র একটি বিকাশমান ধারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশে একটি মহল আছে যারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আচরণে, তাদের কর্মকাণ্ডে কখনও গণতন্ত্রে বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক অপশক্তি আছে, এরা গণতন্ত্রের শত্রু। এরা গণতন্ত্রের বিকাশ চায় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করতে হবে। বাংলাদেশে এ মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কেউই সেটা করেনি। যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা বাইরে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করা যায় না।

4

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, পরাজিত হোক আর বিজয়ী হোক কোনো বিদ্রোহীকে আমরা মনোনয়ন দিচ্ছি না। এর মাধ্যমে সবার কাছে বার্তা যাবে যে, বিদ্রোহ করলে শাস্তি আছে। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুল দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এবিএম রিয়াজুল কবীর কাওছার, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

S/H- (Sultana -3)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

1 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

7 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

4 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

4 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 4 স্থানীয় একটি

1
3