editor
প্রকাশিত: 3:46 PM, October 17, 2020
কুড়িগ্রামের উলিপুরে ভিমরুলের কামড়ে হযরত আলী (৪৮) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হযরত আলী উপজেলার ধরনীবাড়ী ইনিয়নের দক্ষিণ মধুপুর জঙ্গলপাড়া গ্রামের মৃত ঢেপা শেখের পুত্র।
জানা গেছে, গত শনিবার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল যুবক ফুটবল খেলার সময় বলের আঘাতে ভীমরুলে চাক (হাড়ি) ভেঙে যায়। এ সময় পথচারী হযরত আলীকে ভিমরুলের দল আক্রমণ করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। টানা পাঁচদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি গত বুধবার বাড়ি ফিরে আসেন। এর একদিন পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার বিকেলে তিনি মারা যান।
ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
3 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা