editor

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

ভয় নয়, সচেতনতার মাধ্যমে করোনা থেকে মুক্তি সম্ভব : মেয়র আরিফ

ভয় নয়, সচেতনতার মাধ্যমে করোনা থেকে মুক্তি সম্ভব : মেয়র আরিফ

2

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আতঙ্কিত ও ভয়ে ভীত না হয়ে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে সরকারি বিধি নিষেধ মেনে আমাদের দৈনন্দিন কাজ-কর্ম করতে হবে। তিনি বলেন, ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ীদের কল্যাণের পাশাপাশি মানব সেবাও ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় ক্রেতা ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণের মত একটি জনকল্যাণমূলক কাযক্রম হাতে নিয়েছে। তিনি এই মার্কেটের মত সিলেটের সকল মার্কেটকে মহৎ কাজে এগিয়ে আসলে সাধারণ মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, করোনা সারা বিশ্বে মহামারী রূপে দেখা দিয়েছে। তাই নিজেকে ও অপরকে করোনা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
মেয়র আরিফ আজ বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মধ্যে দিনব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মোঃ আখতার হোসেন সুহেল।
হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাহমুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিব, মিজানুর রহমান ফখরু, আজিজুল মকসুদ তালহা, সমিতির সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য পদে মোঃ এমদাদ হোসেন মুর্শেদ, শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী। এছাড়াও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মমতাজ ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ফখরু সমিতির নেতৃবৃন্দের কাছে ৪শত মাস্ক প্রদান করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, মন্ত্রী ইমরান আহমদ সহ করোনা আক্রান্তদের সুস্থতা ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ করোনা ভাইরাসের মৃতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাসান মার্কেটের দোকান মালিক পীর আলহাজ্ব ফারুক আহমদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

4 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
4