editor

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

মাদক ও জুয়ার জন্য এখন বিখ্যাত দক্ষিণ সুরমা

মাদক ও জুয়ার জন্য এখন বিখ্যাত দক্ষিণ সুরমা

4

সুহেল আহমদ
মাদক (ইয়াবা) ও জুয়ার আসরের জন্য দক্ষিণ সুরমা ফেমাস হয়ে উঠেছে। গত ১ মাসে প্রায় ডজন খানেক জুয়ার মামলা হলেও থামছেনা জুয়াড়ীদের দৌরাত্ন। সম্প্রতি র‌্যাবের বিশেষ অভিযানে দক্ষিণ সুরমার বেশ কয়েকটি চিহ্নিত জুয়ার আসর বন্ধ হলেও বন্ধ হয়নি পাড়া মহল্লার দোকানে জুয়ার আসর বসানোর প্রবনতা। স্থানীয়রা জানান, প্রকাশ্যে জুয়ার আসরকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উঠতি তরুনদের পাশাপাশি সমাজের মাতব্বর টাইপের যুবকরা তাতে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ থেকে চন্ডিপুল বাইপাস রোডের বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবসার দোকান, ওয়ার্কসপ গুলোতে প্রতিদিন বসে বড় অংকের জুয়ার আসর। গত ২৯ জুলাই মোমিনখলাস্থ রেল লাইনের পাশ^বর্তী আমিন মিয়ার ছেলে নেকসানের নেতৃত্বাধীন কলোনীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ ১৩ জন জুয়াড়ীকে আটক করে। ৩০ জুলাই ১৩ জুয়াড়ীর মধ্যে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। (মামলা নং-২৩ (৭)২০)। আর বাকি ৪ জুয়াড়ীকে মেট্রো আইনে গ্রেফতার দেখিয়ে চালান করেন এএসআই হুমায়ুন (দক্ষিণ সুরমা থানার নন্ এফআইআর নং- (৬৩) ৩০/০৭/২০। টাকার লেনদেনের মাধ্যমে তাদেরকে জুয়ার মামলায় চালান দেওয়া হয়নি অথচ তারা পেশাদার জুয়াড়ী ছিল। এদিকে জুয়াড়ীরা জামিনে এবং জরিমানায় ছাড়া পেয়ে আবারও বসায় জুয়ার আসর। অক্টোবর মাসে পূণরায় পুলিশ অভিযান চালায় মোমিনখলা আমিন মিয়ার ছেলে নেকসানের জুয়ার আসরে। এতে ৪জন জুয়াড়ীকে আটক করলেও এর কোন হদিস মিলেনি। বর্তমানে জুয়ার আসরটি পূণরায় চালু রয়েছে। টেকনিক্যাল রোডের সাধুর বাজার বাঁশতলা থেকে গত ২৯ সেপ্টেম্বর পুলিশ আটক করে জুয়া সম্রাটখ্যাত কাসেম উরফে ভাঙ্গাড়ী কাসেমকে তার এক সহযোগীসহ। মামলা নং- (২০) ২৯/০৯/২০২০। কিন্তু কাসেম উরফে ভাঙ্গাড়ী কাসেমকে পুলিশ গ্রেফতার করলেও বন্ধ হয়নি তার তীর জুয়ার বোর্ড। কাসেমের স্ত্রীর নেতৃত্বে নদীর পাড়ে ভার্থখলা মাদ্রাসার পিছনে কুমিল্লা পট্টি রাস্তায় চলছে তীর জুয়ার নাম্বারিং টোকেন বিক্রি। বর্তমানে কাসেম জামিনে বেরিয়ে আবারও জমে উঠেছে আশপাশের দোকানে বসে তীর জুয়ার আসর। এদিকে গত ১৬ অক্টোবর রাত ১০.৩০ ঘটিকার সময় চন্ডিপুল বাইপাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এসআই তাজ উদ্দিন আহমদের নেতৃত্বে অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন বাইপাস রোডস্থ কায়েস্থরাইল ঈদগাহ সংলগ্ন সাহেদ আলীর গ্রীল এর ওয়ার্কসপ থেকে ৪ জুয়াড়ীকে আটক করে। এরা সকলেই কায়েস্থরাইল গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলো- ১। মোঃ সামাদ আহম্মেদ (৩৮), পিতা- মৃত ওস্তর মিয়া ২। মাসুদ (৩২), পিতা- মৃত হুমায়ুন কবীর ৩। মোঃ সাহেদ (৩৯), পিতা- মৃত মোসাদ্দের আলী মছই ৪। মোঃ ফরিদ আহম্মেদ (৩৯), পিতা- মৃত মন্টাই মিয়া। এদের মধ্যে সাহেদ ও সামাদ কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা। তাদের বিরুদ্ধে ১৯৬৮ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে ১৭ অক্টোবর থানা থেকে আদালতে প্রেরণ করা হয় দক্ষিণ সুরমা থানার মামলা নং-(১৬)১৭/১০/২০। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সমাজের এমন ব্যক্তিরা যদি জুয়ায় আসক্ত হয় তাহলে পরবর্তী নতুন প্রজন্মকে তারা সামাজিকতার কি শিক্ষা শিখাবে। এতে করে দিন দিন সমাজের অবক্ষয় আরও বাড়বে বলে মনে করেন তারা। জুয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ইয়াবার বিস্তার। এ নিয়ে দক্ষিণ সুরমাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনুসন্ধান করে পাওয়া গেছে এ তথ্য। দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাদক ইয়াবার রমরমা ব্যবসা। কোন কোন এলাকায় আবার কয়েকজন ইয়াবা ব্যবসায়ী মিলে সিন্ডিকেট তৈরী করেও প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে। দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার পুলের মুখ সুইপার কলোনীতে ইয়াবা বিক্রি করে সুইপার আকাশ মেথর সর্দার সেলিমের ছেলে বিল্লু রিপন। এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে ভ্রাম্যমান ভাবে ইয়াবা বিক্রি করে কামাল বাজারের সুহেল, ঝালোপাড়ার মনসুর উরফে ফেন্সিডিল মনসুর। বর্তমানে সে ফেন্সিডিলের পাশাপাশি ইয়াবাও বিক্রি করছে।
দক্ষিণ সুরমার সবচেয়ে বড় মাদক ইয়াবার সিন্ডিকেট গড়ে উঠেছে হুমায়ুন রশিদ টু চন্ডিপুল বাইপাস রোড ও তার আশপাশের গ্রামগুলোতে, এলাকার বাইপাস রোড সংলগ্ন মুছারগাঁও মোমিনখলা, বারখলা, দাউদপুর, পিরিজপুর এসব এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মরন নেশা ইয়াবা। সূত্র জানায়, এসব এলাকায় ইয়াবা ব্যবসার প্রতিযোগীতা করে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে মুছারগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে নোমান উরফে আরিফ আহমেদ নোমান। স্থানীয়রা জানান, নোমান তার পরিবারের প্রকাশ্য শেল্টারে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। তার পরিবারের দুই বোন হেপি বেগম ও লিপি বেগম এর মদদে সে বর্তমানে গড়ে তুলেছে ইয়াবা বিক্রি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যরা হলো:- মোমিনখলা গ্রামের (পাকিস্তানের বাড়ী হিসেবে পরিচিত) খোকন মিয়ার পুত্র সাবলু, আব্দুল মোছাব্বিরের পুত্র সাকেল, অর্জুন মিয়ার ছেলে রাসেল, ইয়াবা ব্যবসায়ী হারুনের শ্যালক রোমন। মুছারগাঁও এর মৃত মন্তই মিয়ার ছেলে সিএনজি চালক মিছবা, খোজারখলার বাবলার ছেলে রাসেল, অপু। এদের মধ্যে হারুনের শ্যালক রোমন ও সাবলু প্রাইভেট সিএনজি অটো নিয়ে ঘুরে ঘুরে দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে। এক্ষেত্রে তারা গালিমপুর রোড, মোমিনখলা রোড, চলাচলের জন্য বেশি ব্যবহার করে। আর সিন্ডিকেট প্রধান নোমান বাইপাস রোড সংলগ্ন মুছারগাঁও জামে মসজিদের পাশে তার বাড়ীর কাছে কামাল বাজারের লন্ডনী গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাসায় ইয়াবা ডিলার সাবলুর মাধ্যমে একটি কক্ষ ভাড়া নিয়ে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এই রুমে বসেই সে ইয়াবা বিক্রি করে। সে এই কক্ষটিতে বসে মোবাইলে ইয়াবার অর্ডার নেয় এবং সন্ধ্যা থেকে সারারাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবকরা মটরসাইকেল, সিএনজি অটো নিয়ে এসে ইয়াবা সেবন করে এবং কিনে নিয়ে যায়। স্থানীয়রা এসব দেখলেও নোমানের দুই বোন হেপী ও লিপির অকথ্য ব্যবহারের ভয়ে কিছু বলার সাহস করেন না। বলা যায়, আইন শৃঙ্খলা বাহিনী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নেই বললেই চলে এসব এলাকায়। এদিকে ইয়াবা বিক্রির জন্য নোমান ইয়াবা ডিলার সাবলু তাদের সিন্ডিকেট সদস্যদের দিয়ে বিক্রির স্থান হিসেবে সাউথ সুরমা সিএনজি পাম্পের মার্কেটের দুতলা আশপাশের ট্রান্সপোর্ট দোকান, মুছারগাঁও গ্রামের রাস্তা সহ বাইপাস সড়কের আশপাশ নোমানের বাড়ীর সামনে লন্ডনী গিয়াস উদ্দিনের বাসায় বিক্রি চলে নির্বিঘ্নে মরণ নেশা ইয়াবা। ২০১৮ সালের ৮ ডিসেম্বর সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বাইপাস রোডস্থ খোকন মিয়ার মার্কেটের পিছনে একটি কক্ষে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ নোমান ও কামরুলকে গ্রেফতার করে। ২০১৯ সালের ১৮ জানুয়ারী সেই মামলায় নোমান ও কামরুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছিল পুলিশ। (চার্জশীট নং-৪, দক্ষিণ সুরমা জি. আর ২২৫/১৮)। বর্তমানে মহানগর আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। জামিনে ছাড়া পেয়ে কামরুল গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে গেলেও নোমান বেপরোয়া হয়ে উঠে ইয়াবা ব্যবসায়। এরই ফলে মুছারগাঁও সহ আশপাশের এলাকার তরুন ও যুবকদের উপর এই মাদকের ক্ষতিকর প্রভাব পড়ছে বলে সমাজের সচেতন মহল মনে করছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

1 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
6