editor

প্রকাশিত: 7:21 PM, March 21, 2025

মানুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না: মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর ১২ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না: মুহাম্মদ ফখরুল ইসলাম

8

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর  মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কেবল নিজেদের আখের গুছিয়েছে। অতীতের ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতির চিত্র দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দেশের মানুষ আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না। তারা বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিবাজমুক্ত এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, সারাদেশের মানুষ এখন  জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক ধারণ পোষণ করে। জামায়াত সবসময় ন্যায়ের জন্য লড়াই করেছে। আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।

3

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন ১২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃহস্পতিবার  (২০ মার্চ) শেখঘাট  এলাকায়  আয়োজিত অনাড়ম্বর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আলমের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট দ্বায়ী অধ্যাপক  ড. ফয়জুল হক। অধ্যাপক ডক্টর ফজলুল হক পবিত্র মাহে রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর উপর গুরুত্বারুপ  করে বলেন, রমজান মাসকে পেয়েও যদি আমরা গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি পেতে না পারে তাহলে দুর্ভাগাদের  অন্তর্ভুক্ত হয়ে পড়বো। যেকোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে, তাই এই রমজানকে জীবনের শেষ রমজানের হিসেবে মনে করে আমাদের ইবাদত বন্দেগী করা উচিত। তিনি সবাইকে রমজানের শেষ ১০ রাত না ঘুমিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও কোতোয়ালি থানা সেক্রেটারি পারভেজ আহমদ, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফখর উদ্দিন আহমদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।  

1

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি মাহাদি হাসান, সেক্রেটারি মুহাইমিন নাইম, ওয়ার্ড শিবির সভাপতি বেলাল আহমদসহ অন্যান্য শিবির নেতৃবৃন্দ।  

সমাজের বিশিষ্টজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও এলাকার প্রবীণ মুরব্বিগণ।  

8

আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও সকলের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম সাদিকুর রহমান।-বিজ্ঞপ্তি

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
7