editor

প্রকাশিত: 10:58 AM, September 29, 2020

মুক্ত হলো ৩০ বছর ধরে বেদখল রেলের জমি

মুক্ত হলো ৩০ বছর ধরে বেদখল রেলের জমি

রংপুর প্রতিনিধি:-

দীর্ঘ ৩০ বছর ধরে অবৈধভাবে দখল করে নেওয়া রংপুরের বদরগঞ্জে রেলওয়ের দুই ধারে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে পৌরশহরের ১২ নম্বর রেলঘুন্টি থেকে কলেজ রেলঘুন্টি পর্যন্ত প্রায় আধাকিলোমিটার এলাকায় অবস্থিত অবৈধ বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান এসকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এতে দোকানপাট, হোটেল, গুদাম, বসতবাড়ি এবং মাদক ও জুয়ার আখড়া হিসেবে পরিচিত স্থাপনাও ছিল। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ছিল কয়েকটি মার্কেট, টিনশেড ঘর, পাকা দালান ও সেমিপাকা অবকাঠামো।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন রেলওয়ে লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব ও বদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেহেনুমা তারান্নুম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ বছর ধরে দখল নিয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রেলের দুই ধারে ব্যবসার আড়ালে মাদকের আখড়া ও বড় গোডাউন তৈরি করে ভাড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার প্রতিমাসে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। কয়েক দফা উচ্ছেদের নোটিশ করেও কেউ রেলের জমি ছাড়েনি।

অবশেষে গত ২২ সেপ্টেম্বর উচ্ছেদের জন্য আবারো নোটিশ ও মাইকিং করা হয়। মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে পুলিশ ও বদরগঞ্জ থানা পুলিশের যৌথ নেতৃত্বে রেললাইনের দুই ধারের ৩২ একর ৫৫ শতাংশ জমির ওপর ছোট বড় প্রায় আড়াই শ দোকান ও বাড়ি ভেঙে দেওয়া হয়। এ সময় রেললাইনের দুই ধার ধ্বংসস্তূপে পরিণত হয়। কিছু ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নিতে পারলেও, অনেকেই তা পারেনি।

বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনুমা তারান্নুম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো বিঘ্ন না ঘটে এ জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব বলেন, স্টেশন ইয়ার্ড, রেললাইন এবং এর আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারীদের মালামাল সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই তারা সরে যায়নি। বিশেষ করে কিছু মাদক কারবারি রেললাইন ঘিরে মাদকের আখড়া গড়ে তোলে। এসব কারণে রেলওয়ের নিরাপদ চলাচলের জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়