editor
প্রকাশিত: 9:12 AM, September 27, 2020
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গতকাল শনিবার সিলেট সদর উপজেলার ‘ভোরের সাথী’ সামাজিক সংগঠন বটেশ^রের উদ্যোগে বটেশ^র জালাল নগর ভাউয়ার পার গ্রামের রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন লেখক, কলামিস্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শ্রী ব্রজেন্দ্র কুমার দাস। ভোরের সাথীর সদস্য ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সিলেটের অন্যতম সমন্বয়কারী, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষক মো. আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন ভোরের সাথীর সদস্য ও গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ। উপস্থিত ছিলেন ভোরের সাথীর সদস্য, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার দাশ, প্রজন্মের সেতু বন্ধুন সংগঠনের সাধারণ সম্পাদক ও লালা বাজার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ক্ষীতিশ সরকার। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সহ সভাপতি ও সহ সম্পাদক যথাক্রমে ছড়াকার তারেশ কান্তি তালুকদার ও জয়নাল আবেদীন বেগ, ভোরের সাথীর সদস্য ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ নেতা, ব্যাংক কর্মকর্তা মো. কলিমুল্লাহ মিয়া, ইউনিয়ন ভূমি কর্তকর্তা সাদিক রহমান, সুকৃতি রঞ্জন দাশ, বিদ্যুৎ কর্মকর্তা বরুন চন্দ্র দাশ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের ইংরেজি শিক্ষক লিটন তালুকদার, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সুপার আতাউর রহমান চৌধুরী, এলাকাবাসীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সমাজসেবী উপানন্দ বর্মণ, ধীরেন্দ্র ধর, নির্মল কান্তি ধর, বিশ^জিৎ দাশ, আব্দুল জব্বার, আব্দুর রশিদ, আব্দুস শুক্কুর, রকিব আলী, যুব কর্মী আব্দুল খালিক প্রমুখ। স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করে কলেজ ছাত্র সি.এম আবরার সাদিক, প্রীতম, সুজন, আশিক, নূরুল, প্রমুখ।
1 সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে।
3 রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা
5 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
1 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
4 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
8 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
6 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য