editor
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এবার কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন নিহত মেজর সিনহার বোন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি এ আবেদন করেন।
আদালত বিষয়টি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোস্তফা।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
পরে তার বোনের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন পুলিশ সদস্য ও পুলিশের মামলার তিন সাক্ষীসহ মোট ১৩ আসামি এ মামলায় এ পর্যন্ত আটক রয়েছে। আর মামলাটি তদন্ত করছে কক্সবাজার র্যাব-১৫।
1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
5 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
2 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল