editor

প্রকাশিত: 9:43 AM, September 23, 2020

মোগলাবাজারে আস্ক ইউর লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা

মোগলাবাজারে আস্ক ইউর লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা

8

দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার এসএমপির মোগলাবাজার থানা এলাকায় গত সোমবার দুপুরে “আস্ক ইউর লোকাল পুলিশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কী এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট মেট্টোপলিটন পুলিশ মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ ছাহাবুল ইসলাম। মোগলাবাজার থানার অন্তর্গত কমিউনিটি পুলিশিং ফোরাম ও স্থানীয় নাগরিকবৃন্দ ও আয়োজক সহ ৫৬জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবর্গ ও স্থানীয় নাগরিকবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতার নানাদিক নিয়ে জানতে চান। অপরদিকে, পুলিশ প্রশাসন সহযোগিতার নানাবিধ ক্ষেত্র নিয়ে কথা বলেন। কর্মশালায় অংশগ্রহনকারীগণ মূলত কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু নির্যাতন, মাদক, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, থানায় সাধারণ ডাইরির প্রক্রিয়া এবং করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে করণীয়সহ বিষয় নিয়ে আলোচনা হয়।
উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে, পিস প্রকল্পের সমন্বয়কারী এবং কর্মশালার সঞ্চালক সুদীপ্ত চৌধুরী আগত অতিথিদের স্বাগত জানান। তিনি অতিথিদের পরস্পরের সাথে পরিচয় করিয়ে দেন এবং উন্নয়ন সংস্থা আইডিয়া সম্পর্ক প্রাথমিক ধারণা দেন। এসময় তিনি বলেন, পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য আদান-প্রদান এবং পুলিশ ও জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়ানো এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক বলেন, কার্যকরভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করাই পিস প্রকল্পের মূল লক্ষ্য। কর্মশালা সম্পর্ক তিনি বলেন, কর্মশালাটি বাস্তবায়নের মধ্যদিয়ে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে আসবে; নাগরিকদের মধ্যে পুলিশি ভীতি দূর হবে; পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়বে এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

5 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

3 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

7 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

6 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

1
3