editor
প্রকাশিত: 11:12 AM, October 21, 2020
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোস্তাক-জিয়ার মরণোত্তর বিচার করা হবে। পচাঁত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত একটি অংশরে বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব মোস্তাক-জিয়াসহ জড়িতদের বিচার করা হবে। এ লক্ষ্যে তিনি একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তা দিবালোকের মতো স্পষ্ট।
তথ্য প্রতিমন্ত্রী আজ বুধবার বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকার কাঁকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নাজমুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু গবষেণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী।
ডা. মুরাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি আজ জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে প্রশংসিত। তিনি র্সবস্তরে বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১