editor

প্রকাশিত: 3:51 PM, December 7, 2020

ম্যারাডোনার আত্মজীবনী

ম্যারাডোনার আত্মজীবনী

অনলাইন ডেস্ক ::

লাতিন আমেরিকার স্পেনিশভাষী দেশ আর্জেন্টিনার ম্যারাডু নামের ছেলেটি যে একদিন বিশ্বফুটবলের সমার্থক হবেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলে-এর সমানে সমানে টক্কর দেবেন, তা কেউ ভাবতে পারেনি। কেউ অনুমানও করেনি, জনপ্রিয়তার পাহাড় থেকে এই তারকা নিপতিত হবেন বিতর্কের খাদে।

তার মৃত্যুতে পৃথিবীময় শোকের আবহ ছিল অবিস্মরণীয়। শুধু ফুটবল প্রেমিক মানুষই নন, পুরো বিশ্ববাসীকে শোকের চাদরে ঢেকে দিয়েছিল ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যু।

নিজের আত্মজীবনীতে এক তরুণ ফুটবলারের বিশ্বতারকা হওয়ার ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। ‘বর্ষা দুপুর’ প্রকাশনী থেকে শেখ রানার অনুবাদে প্রকাশ পেয়েছে সেসব চাঞ্চল্যকর কাহিনী। করোনাকালে অনলাইন বুকমার্কেট ‘রকমারি’র মাধ্যমে হাতে পাওয়া বইটি পড়ে এক ফুটবল অন্তঃপ্রাণের সংগ্রামশীল জীবনের রোমাঞ্চকর আখ্যান আর ম্যারাডোনায় পরিণত হওয়ার বৃত্তান্ত জানা যায়।

পড়তে পড়তে স্মৃতি চলে যায় বহু বছর পেছনে।  ম্যারাডু…ম্যারাডু… চিৎকার ভেসে আসছে গ্যালারি থেকে। বল নিয়ে কিপি-আপি করে তাক লাগিয়ে দিচ্ছে ছোট্ট ছেলেটি।

আর্জেন্টিনায় ফুটবল নিয়ে যারা খোঁজ-খবর রাখেন, সবার চোখ তখন ফাইওরিটোর এক চিলতে বাসার সেই ম্যারাডুর উপর। সে ছেলেটির একমাত্র ধ্যান-জ্ঞান ফুটবল। আর কিছুই তার চাই না, শুধু খেলতে পারলেই তার মুখে বিশ্বজয়ের হাসি।

অনেক পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা-উত্থান-পতনের মধ্যে দিয়ে সেই ম্যারাডু হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের এক নম্বর তারকা ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা। তারপর ১৯৮৬ এর ফিফা ট্রফি হাতে হাসিমুখের ম্যারাডোনার ছবি তো বিশ্ববাসীর চিরচেনা।

এভাবেই বিশ্ব ফুটবল মঞ্চে আর্বিভূত হয়  এক বর্ণিল ফুটবল নায়কের। সেবোলিতোস, বোকা জুনিয়র্স হয়ে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কত্বে কিংবা বার্সিলোনার সেই ঝড়-ঝঞ্ঝার দিন অথবা খেটে খাওয়া মানুষের দল ইটালির নেপোলিতে গিয়ে গড়া ইতিহাস তখন তার হাতের মুঠোয়।

ম্যারাডোনার জীবনের গল্প একইসাথে আনন্দের, বেদনার। উত্থান-পতনের সমার্থক পথ তাকে নিয়ে চলেছে সারাটা জীবন। অথবা এভাবেও বলা যায়, ম্যারাডোনার নিজের জীবনের গল্প মানে শুধুই ফুটবল। আর কিছু না!

নিজের আত্মজীবনীর বিভিন্ন ভাগ ম্যারাডোনার জীবন উঠে এসেছে সময় আর ক্যালেন্ডার ধরে। আশ্চর্যের ব্যাপার হলো, আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচে অংশ নিলেও ম্যারাডোনা তা ডায়েরিতে টুকে রাখতেন। এ কারণেই আত্মজীবনীতে একদম তারিখ, সন ধরে উঠে এসেছে বিভিন্ন ঘটনার সমাহার।

বর্ণিত হয়েছে কোচ কার্লোস বিলার্দোর সাথে বন্ধুত্ব বা শেষদিকে সংঘাতে জড়িয়ে পড়া অথবা ১৯৯৪ বিশ্বকাপের সেই অনাকাঙ্খিত ড্রাগ কেলেঙ্কারি। ফিফার বিরুদ্ধে বিদ্রোহ আর নির্বাসনের বিষাদ।

এক কথায় ম্যারাডোনা হলেন ফুটবল বিশ্বের সেই ক্ষ্যাপাটে চরিত্র, যার পুরো জীবনটাই একটা ফিকশন, গল্প। পরী, বৃষ্টি পড়ে, মার ঘুরিয়ে ইত্যাদি অনেক জনপ্রিয় গানের গীতিকার, লেখক শেখ রানা প্রথমবারের মত বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে তুলে দিয়েছেন ফুটবল ইতিহাসের বিতর্কিত এক মহানায়কের আত্মজীবনীর অনুবাদ, যাতে ম্যারাডোনার নিজের ভাষ্যে উপস্থাপিত হয়েছে বহু স্মরণীয় কিংবা বিতর্কিত ঘটনার আদ্যোপান্ত।

ম্যারাডোনা জানাচ্ছেন, ‘চাতক পাখির মত আমি ওর দিকে তাকিয়ে ছিলাম। একদৃষ্টিতে। সেই পরম কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। হ্যা, ছোটখাট গড়নের ব্রাজিলিয়ান রেফারি আরপি ফিলহোর কথাই বলছি। হাত উপরে তুলে হুইসেল বাজিয়ে খেলা শেষ হবার সংকেত দেয়ার সাথে সাথে আমি পাগল হয়ে গেলাম, স্রেফ পাগল হয়ে গেলাম। এদিক-ওদিক দৌঁড়াতে শুরু করলাম। যাকে পাচ্ছিলাম তাকেই জড়িয়ে ধরছিলাম। শরীরে, মনে, আত্মায় ক্যারিয়ারের এই শ্রেষ্ঠতম সময়টাকে আমি অনুভব করছিলাম। ২৯ জুন ১৯৮৬, আজটেক স্টেডিয়াম, মেক্সিকো। এই তারিখ আর স্থান, আমার মনে ও মননে সারাজীবনের জন্য গেঁথে গেছে।’

বিশ্বকাপ হাতে নেয়ার সেই অবিস্মরণীয় মুহূর্তের কথাও আছে, ‘আমার এখনও মনে আছে, আমি কাঁপছিলাম কাপ হাতে নিয়ে। একবার উপরে উঠাচ্ছিলাম, আর একবার চুমু খাচ্ছিলাম, ঐ মুহূর্তে কী কী যে করছিলাম! কিছুক্ষণের জন্য আমাদের গোলরক্ষক নেরি পাম্পিদোকে কাপ ধরতে দিয়ে পরক্ষনেই ফেরত দিতে বলেছিলাম ওকে। হা হা হা! আসলে আমি নিশ্চিত হতে চাইছিলাম- এই মুহূর্তটা সত্য, স্বপ্ন নয়। আমাদের হাতে বিশ্বকাপ, বিশ্বকাপ এখন আর্জেন্টিনার।’

ফুটবল, বিশ্বকাপ, আর্জেন্টিনার সঙ্গে একাকার মিশে আছে ম্যারাডোনার সমস্ত সত্ত্বা। তার জীবনের যত প্রেম, আনন্দ আর প্রাপ্তির মতো যাবতীয় বেদনা, হাহাকার ও যন্ত্রণাও একমাত্র ফুটবলকে ঘিরে। আত্মজীবনীর পাতায় পাতায় যেসব লিপিবদ্ধ করে রেখেছেন স্বয়ং ম্যারাডোনা।

S/H- (Sultana-3)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন