editor
প্রকাশিত: 3:21 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক ::
যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে পালানো হত্যা মামলার আসামি মাইনুর রহমান সাকিব মুন্সী আজ বরিশাল শিশু আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তাকে ফের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সাকিব মুন্সী বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মুন্সী বাড়ির মৃত মোস্তফা মুন্সীর ছেলে। নগরীর পুরানাপাড়া এলাকায় কামাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে সাকিব মুন্সীর পরিবার।
শিশু আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর পুরানপাড়া মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসা এলাকায় মার্বেল খেলা নিয়ে বিরোধের জেরে হেলাল হোসেন মৃধা কল্পনা নামক এক ব্যক্তির ঘাড়ে একটি ঘুষি দেয় সাকিব। এতে ওই ব্যক্তি অচেতন হয়ে মারা যান। ওইদিনই কাউনিয়া থানায় মাইনুর রহমান সাকিবকে অভিযুক্ত করে মামলা করেন নিহতের স্ত্রী নুপুর বেগম। ঘটনার পর পরই পুলিশ সাকিবকে গ্রেফতার করে। পরে তাকে শিশু আদালতের নির্দেশে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে গত রোববার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে সাকিবসহ ৮ বন্দি শিশু পালিয়ে যায়।
S/H-(Sultana-3)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ