editor
প্রকাশিত: 2:59 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
অনেক সময় ইনস্টাগ্রামে ছবি দিয়ে গ্যালারি থেকে অরিজিনাল কপিটি আমরা মুছে ফেলি। পরে কোনো কারণে ছবিটি ফেইসবুকে দেওয়ার প্রয়োজন হলে ইনস্টাগ্রাম থেকে আর সহজে ডাউনলোড করা যায় না। ডাউনলোড করলেও দেখা যায় পুরো পেইজসহ ডাউনলোড হয়েছে।
এ সমস্যা এড়িয়ে ইনস্টাগ্রামের ছবি ফোনে কিভাবে সেইভ করা যাবে তা নিয়েই থাকছে এবারের টিপস। সেইভের উপায়আপলোড করা ছবি সেইভের ক্ষেত্রে প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইলে যেতে হবে।প্রোফাইল আসলে সর্ব ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।
নতুন পেইজ আসলে একদম নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে।এতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে। সেখান থেকে ‘Original Posts’ এ ক্লিক করতে হবে। আইফোনের ক্ষেত্রে অপশনটির নাম হবে ‘Original Photos’।
নতুন পেইজে ‘Save Original Posts’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেইভ হবে।আগে থেকেই যদি টগল বাটনটি অন থাকে তবে এই নিয়ম অনুসরণের প্রয়োজন নেই। ফোনের গ্যালারিতে গিয়ে ‘Albums’ এ ক্লিক করলেই ‘Instagram Pictures’ অপশনটি পাওয়া যাবে।অন্যদের ছবি সেইভ করার উপায়ইনস্টাগ্রামের যে ছবি সেইভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে। সেইভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে।
এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ‘Saved’ অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন পেইজ এলে সেইভ হওয়া ছবিগুলো দেখা যাবে।
S/H-(Sultana-3)
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর