editor

প্রকাশিত: 4:45 PM, March 10, 2026

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া জানোসজেক

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া জানোসজেক

3

সামাজিক যোগাযোগ মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে ছবিটি ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কী তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।

3

রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এ প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন।

1

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

6

প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা। তিনি বলেন, আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।

ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

8

‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

উল্লেখ্য, এবারের ঈদে ‘রাক্ষস’ ছাড়া শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির তালিকায় রয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

7 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 1 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

8 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

4 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

2 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 4 বুধবার (১২

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

5 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

2 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
2