editor

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

রিফাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল হাইকোর্টে

রিফাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল হাইকোর্টে

3

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এই তিন আসামি হলেন- আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান এবং মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। এ নিয়ে এ মামলায় আয়েশা আক্তার মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হাইকোর্টে আপিল করলেন।

এদিকে মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করতে আগামী পহেলা নভেম্বর রবিবার আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম।

3

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান এবং মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়ের আপিল শুনানির জন্য গ্রহণ করে গত ১৩ অক্টোবর আদেশ দেন। আদেশে ওই তিন আসামিকে নিম্ন আদালতের করা জরিমানার দণ্ড স্থগিত করা হয়েছে। ওই তিনজনের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এর আগে মিন্নি, মোহাইমিনুল ইসলাম সিফাত ও রাকিবুল হাসান রিফাত ফরাজী মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল দাখিল করেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, রিফাত শরীফ হত্যা মামলাসহ বিভিন্ন হত্যা মামলা বিচারের জন্য রয়েছে। কোনোটিতে পেপারবুক প্রস্তুত হয়ে শুনানির জন্য অপেক্ষমাণ আচে। আবার কোনোটি পেপারবুক প্রস্তুত হয়েছে মাত্র। সুতরাং আমরা রিফাত শরীফ হত্যাসহ অন্যান্য সকল মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স যেন অগ্রাধিকার ভিত্তিতে ও দ্র“ত শুনানি হয় সে বিষয়ে উদ্যোগ নেবো।

শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ সেপ্টেম্বর এক রায়ে নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়। একইসঙ্গে চারজনকে খালাস দেয়। ৩ অক্টোবর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর পরদিন আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ৪ অক্টোবর হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এ অবস্থায় গত ৬ অক্টোবর নিম্ন আদালতের রায়ের বির“দ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির আপিল দাখিল করা হয়।

3

এই ডেথ রেফারেন্স হাইকোর্টে চলে আসায় এখন মামলাটির পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হবে। ডেথ রেফারেন্সহ মামলার যাবতীয় নথিপত্র একত্রিত করে বাঁধাই করা হবে, যা পেপারবুক নামে পরিচিত। এই পেপারবুক ছাপা হয়ে হাইকোর্টে আসার পর প্রধান বিচারপতি মামলাটির বিচারের জন্য একটি বেঞ্চ গঠন করে দেবেন।

3

গতবছর ২৬ জুন সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিফাতের পিতা আব্দুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেন। এই মামলায় নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আসামি করা হয়। মিন্নিকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করলেও হাইকোর্ট গতবছর ২৯ আগষ্ট এক রায়ে মিন্নির জামিন মঞ্জুর করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি ওইবছরের পহেলা সেপ্টেম্বর প্রকাশিত হয়। ওই দিনই পুলিশ মিন্নিসহ ২৪জনকে আসামি করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির ক্ষেত্রে একটি এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগপত্র দেওয়া হয়। তবে আপিল বিভাগ জামিন বহাল রাখায় মিন্নি গতবছর ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান। তবে নিম্ন আদালত মিন্নিকে মৃত্যুদণ্ড সাজা দেওয়ায় গত ৩০ সেপ্টেম্বর রায় দেওয়ায় সেদিন থেকে মিন্নি আবার কারাগারে। রিফাত হত্যাকান্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড গত বছরের ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হয়। এ কারণে তাকে অভিযোগপত্রে আসামি করা হয়নি।

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

8 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

8 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

5 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

2 ​শাল্লা  প্রতিনিধি: 6 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
3