editor
প্রকাশিত: 3:40 PM, September 8, 2020
দাম স্বাভাবিক রাখতে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করবে টিসিবি। এছাড়া পেঁয়াজ আমদানি ও বিক্রয়ের জন্য এ যাবতকালের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি।
এদিকে, সম্প্রতি পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে, আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সঙ্কট বা দাম বাড়ার কোনো কারণ নেই। অবৈধ মজুত বা কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টিন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটি।
বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির সভাপতি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আমদানি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 ১৮ আগস্ট
3 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
8 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
3 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
5 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
4 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন