editor
প্রকাশিত: 12:15 PM, January 26, 2026
রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন।
এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি একটি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশেই আছেন।
তবে এই বক্তব্যের ১ ঘণ্টা না পেরোতেই একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয় যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, তিনি ফেরার টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।
তবে সে খবরকে অসত্য প্রমাণ করে দিয়ে তিনি আজ বিসিবিতে পা রেখেছেন। সকাল ১১টা নাগাদ তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন।
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
4 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
4 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
5 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
5 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
4 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক