editor
প্রকাশিত: 8:40 AM, October 20, 2020
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও গ্রামে শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত হওয়ায় আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকালে পানিগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পানিগাঁও বায়তুল মুয়াজ্জেম জামে মসজিদের সাবেক মোতায়াল্লি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক।
আদর্শ গ্রামের কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং ফয়জুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিগাঁও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল হক শায়েস্তা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর ইউনিয়ন হ্যাল্পিং হ্যান্ডসের মূখপাত্র জাহাঙ্গীর সামী, পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য খলকুজ্জামান, মাসুক মিয়া, খবির উদ্দীন, পানিগাঁও বায়তুল মুয়াজ্জেম জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুল মালিক, ইমাম ও খতিব মাওলানা শহিদুল হক, মাসিক দক্ষিণ সুরমা দর্পণের সম্পাদক সুহেল আহমদ, ফখরুল আলম, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষক সরফুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ গ্রামের সদস্য সচিব রেদ্বওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, আলতাফ হোসেন, করিমুল ইহসান, মকসুদুর রহমান, মিজানুর রহমান, ফাহিম উদ্দীন অর্জয়, জয়নুল হাসান, মাহতাবুর রহমান সোহাগ, আব্দুল আজিজ, আবু তাহের, আবু বকর, সাইফুদ্দীন, জাহাঙ্গীর আলম, জুনেদুর রহমান। এছাড়াও গ্রামের সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর