editor

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের উন্নয়ন হচ্ছে: আমু

শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের উন্নয়ন হচ্ছে: আমু

6

রাজধানী ঢাকার মতো শহরগুলোর সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে গ্রামে উন্নয়ন হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমুর হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই শহরের পাশাপাশি গ্রামও উন্নত হচ্ছে বলে জানান তিনি।

7

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘শীতাতপ নিয়ন্ত্রিত স্থান ও কোভিড-১৯: বাংলাদেশ প্রেক্ষাপটে আশু করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ মন্তব্য করেন আমু।

6

আমু বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা পালন করা হয়েছে। যার ফলে বিশ্বের তুলনায় করোনায় আমাদের ক্ষতি কম হয়েছে। তার নেতৃত্বেই মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। এ কারণেই এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার বেড়েছে মানুষের মধ্যে। শহরে একটু বেশি, গ্রাম কমে। তবুও গ্রামে এখন শহরের মতো উন্নয়ন হচ্ছে। যারা আগে গ্রামে যেতেন না, নিজ জমিজমার খবর রাখতেন না, তারা এখন গ্রামে যাচ্ছেন।

4

করোনা মোকাবিলায় বাতাসকে নিরাপদ ও জীবাণুমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আমু। এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি এগিয়ে আসায় কমিটির সদস্যদের সাধুবাদ জানান এ বর্ষীয়ান নেতা।

তিনি বলেন, করোনা মোকাবিলায় বাতাসকে নিরাপদ ও জীবাণুমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঢাকা শহরের হাই-রেইস ভবনগুলো বাতাস প্রবাহে বাধা সৃষ্টি করে। এসব বিষয়ে প্রকৌশলীদের কাজ করতে হবে।

2

বিশেষ এ ওয়েবিনারে মূল উপস্থাপনা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির গবেষক বিকাশ চন্দ্র মণ্ডল ও রবার্ট বাকাইনস্কি পিইঞ্জ। এ সময় বিকাশ চন্দ্র মণ্ডল বলেন, করোনার এ সময়ে বাতাসকে নিরাপদ রাখতে আমাদের সচেতন হতে হবে।

‘অনেকেই মনে করেন এসি করোনা সহায়ক কিন্তু এ ধারণা মোটেই ঠিক না। যথাযথ ধাপে এসি ইন্সটল করলে বাতাস জীবাণুমুক্ত ও নিরাপদ থাকবে। ইনডোর জায়গায় বাতাস নিরাপদ বা জীবাণুমুক্ত রাখতে তিনটি প্রধান বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এগুলো হলো- ভেন্টিলেশন, এয়ার ফিল্টারেশন ও ডিস্ট্রিবিউশন। এসি বাইরের ও ভেতরের বাতাসকে মিশ্রণ করে। বাতাস নিরাপদ রাখতে এটাও একটা ভালো উপায়। ’

বিকাশ মণ্ডল তার উপস্থাপনায় আরো বলেন, কোনো স্থাপনার ভেতরের বাতাস যদি বাইরের বাতাস দিয়ে দ্রুত পরিবর্তন করা হয় তাহলে দ্রুত জীবাণু ধ্বংস করা সম্ভব। ৯৯ শতাংশ পর্যন্ত জীবাণু বের করে ফেলা সম্ভব। প্রতি ঘণ্টায় ১০ বার করে বাতাস পরিবর্তন করলে ৩১ মিনিটের মধ্যে বাতাস নিরাপদ করা সম্ভব। তবে এসব কিছুই ইন্টেগ্রেটেড অর্থ্যাৎ সমন্বিত উপায়ে করতে হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

6 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

7 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

3 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

1 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

6 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

1
6