editor

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

4

পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ২টি বাস উপহার দেয়া হয়েছে।

2

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

2

এদিকে দিনব্যাপী শাবিপ্রবি ক্যাম্পাসসহ নগরীর লামাবাজার, বাগবাড়ী (বর্ণমালা পয়েন্ট), এয়ারপোর্ট রোডের বড়শালা এলাকায় ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য সিলেট ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ উদ্বোধন করা হয়।

5

বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পূবালী ব্যাংক দীর্ঘ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষনা খাতসহ বিভিন্ন খাতে অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে সেলফ সার্ভিস সেন্টারে ‘ইলেকট্রনিক বুথ’ প্রতিষ্ঠাসহ বাস উপহার পাওয়া গেছে। তিনি এ দিনটিকে শাবিপ্রবির জন্য ‘শুভদিন’ উল্লেখ করে বলেন, শিক্ষার্থী পরিবহন সংকট মোকাবেলায় বাস দুটি কিছুটা হলেও স্বস্তি দেবে।

পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ বলেন, পূবালী ব্যাংক পিএলসি, শাবিপ্রবির শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে সহযোগি ভূমিকা রাখতে পেরে গর্বিত। তিনি ভবিষ্যতেও এরকম সহযোগিতা অব্যহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। পরিচালক রানা লায়লা হাফিজ ক্যাম্পাসে ‘ইলেকট্রনিক বুথ’ স্থাপনের জায়গা প্রদানের মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্দ প্রজন্ম থেকে প্রজন্মে ব্যাংকের সেবা পেয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শাবিপ্রবির নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিবহন সংকট প্রশমণে পূবালী ব্যাংক ভূমিকা রাখতে পেরে আনন্দিত।

8

শাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সল আহমদ এর সঞ্চালনায় ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া সভাপতিত্বে বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও পূবালী ব্যাংকে সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমীন, হবিগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাম্বারু চন্দ্র মোহন্ত, মৌলবীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, কার্ড বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে ফিতা কেটে পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ‘গ্রীণ লাউঞ্জ’ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন নির্বাহীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

1 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

4 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

1 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

2 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
4