editor
প্রকাশিত: 6:49 PM, December 5, 2020
নিজস্ব প্রতিবেদক ::
করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে সিলেটসহ দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনকালে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জেলাতে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে।
আজ সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জুম অ্যাপের মাধ্যমে ১০ জেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন। এর মধ্যে ছিলো সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালও।
পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
জুমের মাধ্যমে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ১০টি জেলার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতালগুলোর পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, দেশের সব জেলাতে আরটিপিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটিপিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময়সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে সুযোগ-সুবিধা বাড়ানো গেল। আর অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। এসব জেলার মানুষ সুবিধা পাবে। তিনি জানান, অ্যান্টিজেন পরীক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করা হচ্ছে।
সম্প্রতি কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর হারও বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা যাবে। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।
S/H-(Sultana -3)
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন