editor
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর ইকে ৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে ওই যাত্রীকে আটক করার বিষয়ে কিছু জানাননি এই কর্মকর্তা।
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন